রাজাকার ফজলুর রহমান সুলতান
ময়মনসিংহ-১০ (গফরগাঁও উপজেলা) আসন থেকে চারদলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে ফজলুর রহমান ৯ম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু বাংলার দেশপ্রেমিক মানুষ চরম ঘৃণা ভরে এদের প্রত্যাখ্যান করেছে। ফলে ভরাডুবি হয়েছে এসব রাজাকারের। কারণ ১৯৭১ সালের ¯^vaxbZv যুদ্ধের সময় এই ঘাতক মুক্তিযুদ্ধবিরোধী হত্যা, নারী নির্যাতন ও লুটের সঙ্গে সরাসরি জড়িত ছিল।
১৯৭০ সালের নির্বাচনে মুসলিম লীগের টিকিটে নির্বাচন করতে না পেরে ¯^Zš¿ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের পর এই খুনি যোগ দেয় পাকিস্তানি বাহিনীর সঙ্গে। হত্যা, লুট ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিত ফজলুর রহমান।
গফরগাঁও থানার চরালগি ইউনিয়নে এই ঘাতকের সহায়তায় একই দিনে ১৪শ ঘর পুড়িয়ে দেয়া হয়। এই ভয়াবহ অগ্নিসংযোগে ফজলুর রহমান সুলতান সরাসরি নেতৃত্ব দেয়। শুধু অগ্নিসংযোগের মধ্যেই এই রাজাকার ড়্গ্যান্ত ছিল না, প্রতিদিন পুরনো হাসপাতাল ও লঞ্চঘাটে অসংখ্য মানুষকে ধরে এনে হত্যা করা হতো। এই দু’টি স্থান ছিল রাজাকারদের হত্যার ময়দান। ১৯৭১ সালে ফজলুর রহমান সুলতান-এর ভূমিকা প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ আব্দুস সালাম বলেছেন, ‘আমাদের এ অঞ্চলে হাসমতউল্লাহ ছিল রাজাকারদের লিডার। এই রাজাকারের ঘনিষ্ঠ সহযোগী ছিল ফজলুর রহমান সুলতান। এই ঘাতক রাজাকার ১৯৭১ সালের ২৫ মার্চের বহু আগে থেকেই ¯^vaxb বাংলাদেশের অভ্যুদয় বিপড়্গে অবস্থান নিয়েছিলো। ১৯৭০ সালে গফরগাঁও এলাকার বারোবারি ইউনিয়নে এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে বক্তব্য দিলে স্থানীয় জনতা তার বহনকারী জিপটি পুড়িয়ে দেয়। এ ঘটনার জের ধরে আমাকেসহ ১২ জনকে আসামি কারে মামলা ঠুকে ফজলুর রহমান সুলতান। সামরিক আদালতে আমার ১ বছরের জেল হয়ে যায়। আমি তখন গফরগাঁও কলেজের ভিপি ছিলাম। ইয়াহিয়া খান রাজবন্দিদের মুক্তি দিলে আমি মার্চের আগেই মুক্তি পাই। এর পরে তো ¯^vaxbZv যুদ্ধ শুরু হয়ে যায়। এই বীর মুক্তিযোদ্ধা আরও বলেছেন, এ ঘটনার প্রতিশোধ হিসেবে ¯^vaxbZv যুদ্ধের সময় আমার বাড়ি পুড়িয়ে দেয় রাজাকার ফজলুর রহমান সুলতান। শুধু আমার বাড়ি নয়, আলাল আহমেদ, খসরু চেয়ারম্যান ও আরফান চেয়ারম্যানের বাড়িও পুড়িয়ে দেয় এই রাজাকার ঘাতক। ¯^vaxbZvi এই বীর মুক্তিযোদ্ধার একটাই দাবি, এসব রাজাকার ঘাতককে যেন বাংলার মানুষ রুখে দেয়। (সূত্র- বাংলাদেশ সাপ্তাহিক: ১বর্ষ সংখ্যা-৩২)