Showing posts with label Razakar Abu Naser (ctg). Show all posts
Showing posts with label Razakar Abu Naser (ctg). Show all posts

জামাতের নির্বাহী কমিটির সদস্য রাজাকার আবু নাসের আবদুজ জাহের

 রাজাকার ইনফো: ধর্মব্যবসায়ী যুদ্ধাপরাধী জামাতে মওদুদীর নির্বাহী কমিটির সদস্য বর্তমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের আবদুজ জাহের ১৯৭১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংঘের সভাপতি ও চট্টগ্রাম আলবাদর বাহিনীর জেলাপ্রধানের দায়িত্ব পালন করে (সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তি অবস্থান, পৃ:-৪২৯)।

১৯৭১ সালের ২রা আগস্ট চট্টগ্রামের মুসলিম হলে এক সমাবেশে রাজাকার আবদুজ জাহের বলে যে, ‘ভারতের সকল চক্রান্ত নস্যাৎ করে পাকিস্তান টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।’ (সূত্র: মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত একাত্তরের ঘাতক দালালরা কে কোথায় বইয়ের পৃষ্ঠা নং-১৩০।)