Showing posts with label Razakar Habibur Rahman (Sylhet-6). Show all posts
Showing posts with label Razakar Habibur Rahman (Sylhet-6). Show all posts

রাজাকার মাওলানা হাবিবুর রহমান সিলেটী

৯ম সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোপালবাগ-বিয়ানীবাজার) থেকে চারদলীয় জোটের প্রার্থী হয়েছিল জমায়েতে মওদুদীর নেতা মাওলানা হাবিবুর রহমান। কিন্তু শেষ রক্ষা হয়নি। যামানার তাজদীদী মুখপত্র দৈনিক আল ইহসানে ’৭১-এর এসব ঘাতক রাজাকারের হাক্বিক্বত তুলে ধরা হলে সাধারণ মানুষ সচেতন হয়ে উঠে। ঘৃণাভরে প্রত্যাখ্যান ধর্মব্যবসায়ী রাজাকারদের।

রাজাকার হাবিবুর রহমান দীর্ঘদিন জমায়েতে মওদুদীর রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর ২০০৭ সালের স্থগিত হয়ে যাওয়া ২২ জানুয়ারির নির্বাচনে প্রথম আলোচনায় আসে। ১৯৭১ সালের মহান ¯^vaxbZv যুদ্ধের সময় এই ঘাতক নেতা তৎকালীন জমায়েতে মওদুদী ক্যাডারভিত্তিক ছাত্র সংগঠন ছাত্রসংঘের নেতা ছিল। ছাত্রসংঘ মহান ¯^vaxbZv যুদ্ধের সময় রাজাকার, আলবাদর বাহিনী তৈরিতে প্রধান ভূমিকা পালন করেছিল। এই সংগঠনটির সাবেক সভাপতি মাওলানা মতিউর রহমান নিজামী ছাত্রসংঘের দ্বারা সমগ্র বাংলাদেশের একটি ঘাতক জল্লাদ বাহিনী তৈরি করে। মাওলানা হাবিবুর রহমানকে নিয়ে ইতোমধ্যে একাধিক মিডিয়ায় যুদ্ধাপরাধী ও রাজাকার হিসেবে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। (সূত্র- বাংলাদেশ সাপ্তাহিক: ১ম বর্ষ সংখ্যা-৩২)